উত্তরার বাসা থেকে আইনজীবী তুরিন আফরোজ গ্রেপ্তার

আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ০৭:৩৫ এএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ১০টার দিকে রাজধানীর উত্তরার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আইনজীবী তুরিনকে গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার তুরিন আফরোজকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

উত্তরা পশ্চিম থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, উত্তরা পশ্চিম থানা ছাড়াও নীলফামারীতে তুরিন আফরোজের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। উত্তরার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর তার বাসায় তল্লাশি চালানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত