সিইপিজেডে শ্রমিকদের বিক্ষোভ সড়ক অবরোধ

আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ০৭:৪৪ এএম

চট্টগ্রামে ছাঁটাই করা কর্মীদের চাকরিতে পুনর্বহালের দাবিতে সিইপিজেড এলাকায় তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ‘এক্সেল শিওর সুজ’ নামের একটি কারখানার শ্রমিকরা। গতকাল সোমবার সকাল ১০টা থেকে সড়ক অবরোধ শুরু করে বিক্ষোভ করতে থাকলে দুপুর ১২টার দিকে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় কয়েকজন শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে আহতদের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। শ্রমিকদের সড়ক অবরোধের কারণে আশপাশের এলাকায় দীর্ঘ যানজটের ভোগান্তিতে পড়েন মানুষ।

শ্রমিকরা জানান, গত ৩০ মার্চ কারখানাটির ৪০ শ্রমিককে স্থায়ীভাবে ছাঁটাই করে কর্তৃপক্ষ। ছাঁটাই কর্মীদের চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়ে শ্রমিকরা গত শনিবার থেকে প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছেন। কর্মসূচির মধ্যেই রবিবার সকালে কারখানার ফটক বন্ধ দেখতে পান শ্রমিকরা। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা ফটক ভেঙে কারখানার ভেতরে প্রবেশ করে ভাঙচুর করেন। এতে কয়েকজন আহতও হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত