মহেশপুরে ড্রাগন ও পেয়ারা বাগান কেটে ফেলেছে দুর্বৃত্তরা

আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১২:০১ এএম

পূর্বশত্রুতার জেরে ঝিনাইদহের মহেশপুরে দুই কৃষকের প্রায় ৩ হাজার ড্রাগন ও ৭০০ পেয়ারা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্ত দুই কৃষকের নাম রকি আহমেদ ও রিঙ্কু মিয়া। তারা উপজেলার নাটিমা ইউনিয়নের বামনগাছি গ্রামের বাসিন্দা।

গত সোমবার রাতে বামনগাছি গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

বামনগাছি গ্রামের বাসিন্দারা জানায়, ওই গ্রামের মাঠে কৃষক রকি আহমেদ আগে দুই বিঘা জমিতে ড্রাগন ফলের আবাদ করেছিলেন। কিছুদিন আগে বাগান থেকে কিছু ড্রাগন বিক্রিও করেছেন। সোমবার রাতে ড্রাগন গাছগুলো গোড়া থেকে কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এদিকে একই গ্রামের কৃষক রিঙ্কু মিয়ার আড়াই বিঘা জমির অন্তত ৭০০ পেয়ারা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে দিশেহারা হয়ে পড়েছেন ওই কৃষক।

ক্ষতিগ্রস্ত রকি আহমেদ বলেন, ‘কে বা কারা এমন ঘটনা ঘটিয়েছে তা জানি না। ফসলের সঙ্গে কেন এমন শত্রুতা?

×
সর্বশেষ সর্বাধিক পঠিত