বাংলা নববর্ষের প্রথম দিন “পহেলা বৈশাখ” বাঙালির প্রাণের উৎসব। এ দিনটিকে আরও আনন্দময় করে তুলতে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে অতিথিদের জন্য থাকবে সুস্বাদু বাঙ্গালিয়ানা খাবারের সমারহের সাথে বৈশাখী উৎসবের আয়োজন ও বৈশাখী মেলা। বাঙালি ঐতিহ্যের পরশ খুঁজতে চাইলে, সবার আগে চোখে ভেসে ওঠে ঢাকা রিজেন্সির নাম- বাংলার ঐতিহ্যের ছোঁয়া যেখানে জীবন্ত হয়ে ওঠে ।
সোমবার (১৪ এপ্রিল) সকাল থেকেই অতিথিদের জন্য এই দিনটি শুরু হবে রঙে রসে বিভিন্ন বাঙালিয়ানা ও ঐতিহ্যবাহী আয়োজনে ভরপুর বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে । এরপর পর্যায়ক্রমে আয়োজনে থাকবে সকাল ১০টা থেকে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ফেস পেইন্ট ও বাউল গানের আসর । স্পেশাল মূল্যে থাকছে দুপুর ১২ টা থেকে ৩টা পর্যন্ত বৈশাখী পান্তা-ইলিশ, ভর্তা ও মিষ্টান্ন, দেশীয় ঐতিহ্যবাহী বাঙালি এবং আন্তর্জাতিক মুখরোচক খাবারে সাজানো লাঞ্চ বুফে! একইসাথে চলবে জাঁকজমক জনপ্রিয় ও ঐতিহ্যবাহী গানের আয়োজন! গানের আয়োজন চলবে একদম রাত ৯ টা পর্যন্ত! সাথে বাঙ্গালিয়ানা ব্যুফে ডিনার তো থাকছেই! এবং বাড়তি আকর্ষণে থাকছে সিলেক্টেড কার্ড, ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাব মেম্বার, ফ্যান অফ ঢাকা রিজেন্সি গ্রুপ মেম্বারদের জন্য বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার! দিনভর চলবে হাতের মেহেদি, চুরির মেলা এবং রঙিন ফটো বুথ, জোকার, হাওয়াই মিঠাই, বায়স্কোপ সহ আরও কত কি – যা অতিথিদের জন্য স্মরণীয় মুহূর্ত তৈরি করবে।
ঢাকা রিজেন্সি-র এক্সিকিউটিভ ডিরেক্টর এবং ম্যানেজিং ডিরেক্টর (কারেন্ট ইন চার্জ) শাহিদ হামিদ এফআইএইচ বলেন, “আমাদের এই আয়োজন শুধুমাত্র আনন্দ বিনোদনের জন্য নয়, বরং বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যকে স্মরণ করার একটি প্রয়াস। আমাদের লক্ষ্য হলো পরিবার, বন্ধু ও প্রিয়জনদের নিয়ে একত্রে এই আনন্দ ভাগ করে নেওয়া।”
ঢাকা রিজেন্সি-র এই আয়োজন যেন হয়ে উঠুক নতুন বছরের আনন্দের পথ , বর্ণিল, প্রাণবন্ত এবং হৃদয়গ্রাহী।
মঙ্গল শোভাযাত্রায় গাইবেন ২০০ জন ব্যান্ড তারকা: সংস্কৃতি উপদেষ্টা
ডিপিএলেও পারিশ্রমিক বিতর্ক, ম্যাচ বর্জনের হুমকি পারটেক্স ক্রিকেটারদের 