হবিগঞ্জে দিনমজুর খুনের মামলার ৪ জনের ফাঁসি

আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ০১:৫৭ এএম

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দিনমজুর ছাবু মিয়াকে খুনের ঘটনায় চার আসামিকে ফাঁসি ও ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছে আদালত।

গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ এ কে এম কামাল উদ্দিন এই দন্ডাদেশ দেন।

দন্ডিত আসামিরা হলো মাধবপুর উপজেলার বার চান্দুরা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এমরান মিয়া, মারাজ মিয়ার ছেলে সোলেমান, মৃত হরমুজ আলীর ছেলে জাহেদ মিয়া এবং মুরাদপুর গ্রামের মৌলা মিয়ার ছেলে আবুল। সাজা ঘোষণা করার পর তাদের কারাগারে পাঠানো হয়েছে। মামলার অপর আসামি মারাজ মিয়ার মৃত্যু হওয়ায় অব্যাহতি পেয়েছে।

আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, মাধবপুরের বার চান্দুরা গ্রামের লাল মিয়ার ছেলে দিনমজুর ছাবু মিয়াকে ২০০৯ সালের ১৩ এপ্রিল পরকীয়ার জেরে আসামিরা খুন করে লাশ গ্রামের একটি জঙ্গলে ফেলে রাখে। এ ঘটনায় ছাবু মিয়ার ভাই হাফিজ মিয়া তিনজনকে আসামি করে একটি এজাহার দায়ের করেন। মাধবপুর থানার এসআই আলমগীর তদন্ত শেষে ওই বছরের ২১ মে পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত