কুমিল্লার রূপায়ণ দেলোয়ার টাওয়ারে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ঈদ ধামাকা র্যাফেল ড্র। শনিবার (১২ এপ্রিল) টাওয়ারের অভ্যন্তরে জমকালো আয়োজনে এ র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজন কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি ছিলেন খন্দকার হক টাওয়ারের চেয়ারম্যান জামাল খন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কান্দিরপাড় দোকান কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রহমান, রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের হেড অব ফ্যাসিলিটিজ কামাল হোসেন, সাধারণ সম্পাদক মো. মুজাহিদ চৌধুরী, রবিউল আওয়াল শিপন, মিনহাজ আবেদীন, ব্যবসায়ী মাহবুবুর রহমান, মো. ইউছুফ, সুমন, জুয়েল, আলমগীর হোসেন, কুমিল্লা রূপায়ণ টাওয়ারের দোকান মালিক সমিতির সদস্য গোলাম ফারুক, এডভোকেট কাওছার আলম ভূইয়া, কলিমুল্লাহ, খোরশেদ আলম ভূইয়া, রুবেল, শ্যামল দত্ত, শাখাওয়াত হোসেন, বাচ্চু মিয়া, নোমান, মজিবুর রহমান, জয়নাল আবেদীন, মুসা সরকার, মনির হোসেন, জিয়াউর রহমান রাসেল ও জামাল হোসেন।
প্রায় ৬ লাখ কুপনের মধ্য থেকে লটারির মাধ্যমে বাছাই করা হয় ১০১ জন বিজয়ী। মোট ১৫ লাখ টাকার পুরস্কার ছিল র্যাফেল ড্রতে।
প্রথম পুরস্কার মোটরসাইকেল জিতেছেন কুপন নম্বর ৩৮৮১০–এর খোরশেদ। দ্বিতীয় পুরস্কার (মোটরসাইকেল) পেয়েছেন ১৩৬৯৫ নম্বরের তামিম ওরম। তৃতীয় পুরস্কার স্বর্ণের চেইন জিতেছেন কুপন নম্বর ৪৫৮১৪–এর জেসমিন।
এছাড়া ফ্রিজ, ডিপ ফ্রিজ, ওয়াশিং মেশিন, ওভেন, মোবাইল ফোন, ডিনার সেটসহ নানা পুরস্কার পান অন্য বিজয়ীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোলজার হোসেন।
