তহবিলের অভাবে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত জাতিসংঘের সংস্থার

আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ০১:০১ এএম

তহবিল সংকটে পড়ায় ২০ শতাংশ কর্মীকে ছাঁটাইয়ের উদ্যোগ নিয়েছে জাতিসংঘের সংস্থা অফসি ফর কো-অর্ডিনেশন অব হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স (ওচা)। এ ইস্যুতে ইতিমধ্যে কর্মীদের চিঠি দিয়েছেন সংস্থাটির প্রধান টম ফ্লেচার। ওচার ওয়েবসাইটেও চিঠিটি আপলোড করা হয়েছে। বর্তমানে বিশ্বের ৬০টি দেশে ওচার শাখা কার্যালয়ে রয়েছে এবং সেসব কার্যালয়ে কর্মরত আছেন প্রায় ২ হাজার ৬০০ জন কর্মী। তাদের মধ্যে অন্তত ৫০০ জনকে ছাঁটাই করা হবে বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে।

ফ্লেচার বলেন, আমরা গত কিছুদিন ধরে তহবিলের অভাব, অতিরিক্ত চাপ এবং আক্রমণের মুখে ছিলাম। এখন আমরা নিষ্ঠুর কাটছাঁট ঢেউয়ের মুখোমুখী হতে হচ্ছে। জাতিসংঘের বিভিন্ন সংস্থা মূলত চলে সদস্যরাষ্ট্রগুলোর বার্ষিক চাঁদা এবং বিভিন্ন ধনী দাতা দেশের আর্থিক সহায়তায়। যুক্তরাষ্ট্র বরাবর জাতিসংঘের বৃহত্তম দাতা দেশ। মূলত এই সহায়তা বন্ধ হওয়ায় এই তহবিল সংকট দেখা দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত