নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা মামলার আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। রোববার (১৩ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-১১ এর স্কোয়াড্রন লিডার মো. ইশতিয়াক হোসাইন। এর আগে রূপগঞ্জের জেড টেক্সটাইল এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্তকে গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তারকৃত আসামি হলেন কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার মৃত কফিলের ছেলে মো. হাসান (৩৫)।
জানা যায়, নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভাড়া বাসা পরিবারের সঙ্গে থাকতো শিশুটি। গত ১১ এপ্রিল সকাল ৯টার সময় বাসার পাশে মুদি দোকানের সামনে গেলে মো. হাসান (৩৫) শিশুটিকে খাবারের প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী মর্তুজাবাদ রাস্তার পাশে নির্জন স্থানে নিয়া ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি ভয় পেয়ে চিৎকার করলে পথচারীরা দৌড়ে এসে উদ্ধার করে এবং এই সময় আসামি দৌড়ে পালিয়ে যান। পথচারীরা শিশুর মা-বাবাকে সংবাদ দিলে তারা সহ আশপাশের লোকজন গিয়া শিশুটিকে উদ্ধার করে বাসায় নিয়ে যান। পরে লোকজনের নিকট পলাতক আসামির নাম ঠিকানা জানতে পারেন। পরবর্তীতে শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওআইসিতে ভর্তি করানো হয়। পরে এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব পরিচয়ে নারীদের সঙ্গে সম্পর্ক স্থাপন, প্রতারক গ্রেপ্তার