চট্টগ্রাম নগরীর সিআরবির মালিপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অন্তত ২০টি কাঁচা-পাকা ঘর। আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঘিঞ্জি ও অধিকাংশ ঘর কাঁচা-পাকা হওয়ায় আগুন মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে। বাসিন্দারা প্রথমে নিজেরা চেষ্টা করলেও আগুনের তীব্রতা বাড়তে থাকায় খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে।
ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক জানান, ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই পুড়ে ছাই হয়ে যায় অন্তত ২০টি ঘর।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আজ নোয়াখালী-চট্টগ্রামে ৬০ কিমি বেগে ঝড়বৃষ্টি হতে পারে