শেকৃবি সংলগ্ন ফুটপাতে অবৈধ দোকান উচ্ছেদ

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ০৯:১৭ পিএম

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ফাস্ট গেট সংলগ্ন কলেজগেট এলাকায় সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

বুধবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় চলা এ অভিযানে প্রায় দুই শ অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। শেকৃবির বৈষম্যবিরোধী ছাত্রদের অনুরোধ ও শেকৃবি প্রশাসনের চিঠির প্রেক্ষিতে এ অভিযান চালায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

এ অভিযানের নেতৃত্ব দেন ডিএনসিসির অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলাম। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম গেট থেকে কলেজগেট এবং তার আশপাশে দীর্ঘদিন ধরে ফুটপাত ও সড়কের কিছু অংশ দখল করে দোকান গড়ে ওঠে। এতে শিক্ষার্থী ও পথচারীদের চলাচলের পথ বন্ধ হয়ে দুর্ঘটনা ঝুঁকি দেখা দেয়। বারবার শিক্ষার্থীদের অনুরোধের পরও রাস্তা না ছাড়ায় এ অভিযান চালানো হয়।

এর আগেও বিশ্ববিদ্যালয়টির ছাত্রদলের অনুরোধে ফুটপাত ও রাস্তা দখল মুক্ত করে প্রশাসন তবে কিছুদিন পর তা আগের রূপে ফিরে যায়। ফলে নিয়মিত তদারকির দাবি শিক্ষার্থীদের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত