স্কুলছাত্রীকে চেতনানাশক খাইয়ে ধর্ষণের অভিযোগ, ৪ কিশোরের বিরুদ্ধে মামলা

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ১০:১৬ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা ও সলঙ্গা থানার একটি মার্কেটের আবাসিক কক্ষে ডেকে নিয়ে চেতনানাশক খাইয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। ধর্ষণের অভিযোগে এসএসসি শিক্ষার্থী (১৬) ও তার ৩ বন্ধুর বিরুদ্ধে সলঙ্গা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। মেয়েটির বাবা বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন।

বুধবার (১৬ এপ্রিল) বিকেলে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ধর্ষণের অভিযোগে স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মামলা সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার স্কুল ছাত্রী সলঙ্গা থানায় নানার বাড়ি থেকে সপ্তম শ্রেণিতে পড়ালেখা করেন। রবিবার (১৩ এপ্রিল) একই বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছাত্রীকে ফুসলিয়ে মার্কেটের আবাসিক কক্ষে ডেকে নিয়ে চেতনানাশক খাইয়ে অচেতন করে ধর্ষণ করে। মেয়েটির গোপনাঙ্গে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে ধর্ষকের ৩ বন্ধু মোটরসাইকেলে তুলে তার নানার বাড়ি পৌঁছে দেয়। এরপর মেয়েটি নানার বাড়ি পৌঁছে বিষয়টি তার নানা-নানিসহ আত্মীয় স্বজনদের জানায় ও জ্ঞান হারিয়ে ফেলে। তাকে দ্রুত স্থানীয় একটি ক্লিনিকে ও পরে  সিরাজগঞ্জের শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে সলঙ্গা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. রাকিবুল ইসলাম বলেন, স্কুল ছাত্রীকে তার পরিবার হাসপাতালে ভর্তি করেন। তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। অস্ত্রপাচার করে তার গোপনাঙ্গে দুটি সেলাই দেওয়া হয়েছে। এছাড়া শরীরে দুই ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। বর্তমানে মেয়েটি আশঙ্কামুক্ত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত