তৃতীয় বিভাগ কোয়ালিফায়ার লিগে খেলতে গিয়ে নিয়ম ভেঙেছেন ইকবাল পারভেজ ইমন। তার শাস্তি হিসেবেই তিন বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছেন ঢাকা মহানগর ক্রিকেট কমিটি (সিসিডিএম)।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে সিসিডিএম জানায়, খেলোয়াড় নিবন্ধনের নিয়ম লঙ্ঘন করে কোয়ালিফায়ার লিগে অংশ নেন ইমন।
বি-স্পোর্টস ক্রিকেট ক্লাবের হয়ে খেলা এই ক্রিকেটার ঢাকা লিগে নিজের আগের খেলার অভিজ্ঞতা গোপন করেন, যাতে করে কোয়ালিফায়ার লিগে অংশ নিতে পারেন। এই লিগটি মূলত এমন খেলোয়াড়দের জন্য, যারা আগে কখনও রেজিস্ট্রার্ড ছিলেন না—নতুন প্রতিভা খোঁজার লক্ষ্যেই এমন ব্যবস্থা।
সিসিডিএম-এর কর্মকর্তারা জানান, ইকবাল পারভেজ ইমন ২০১০-১১ মৌসুমে দ্বিতীয় বিভাগ লিগে খেলেছিলেন। সেটি গোপন করায় এখন তিনি তৃতীয় বিভাগ কোয়ালিফায়ার লিগে খেলার অযোগ্য।
সিসিডিএমের এক কর্মকর্তা একটি ইংরেজি দৈনিককে বলেন, 'এটা নতুন কোনো নিয়ম নয়। সব সময়ই এটা চালু ছিল। তিনি ইচ্ছা করেই তথ্য গোপন করেছেন এবং ধরা পড়েছেন। নিয়ম ভাঙার ফল তাকেও ভোগ করতে হবে।'
সিসিডিএম জানিয়েছে, এমনের তিন বছরের নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
সিলেটে স্পোর্টিং উইকেট চান ফাহিম
'রেমোন্তাদা'র মোহভঙ্গ রিয়ালের, মৌসুমটাই ছিল ব্যর্থতার প্রতিচ্ছবি