শাওন ও হারুনসহ ১০ জনকে গ্রেপ্তারে পরোয়ানা

আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ০৭:৩৩ এএম

অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। গত ১৩ মার্চ তার সৎমা নিশি ইসলাম হত্যাচেষ্টা ও মারধরের অভিযোগে ১২ জনকে আসামি করে ঢাকার মহানগর হাকিম আদালতে মামলাটি করেন। আদালত গত মঙ্গলবার আসামিদের হাজির হতে সমন দেয়। তারা উপস্থিত না হওয়ায় ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম ছানাউল্লাহ শাওনসহ অন্য আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

শাওন ছাড়া অন্যরা হলেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক প্রধান হারুন অর রশীদ, সিটিটিসি ইউনিটের সাবেক এডিসি নাজমুল ইসলাম, প্রকৌশলী মোহাম্মদ আলী, শাওনের ভাই মাহিন, বোন শিঞ্জন ও সেঁজুতি। এ ছাড়া সাব্বির, সুব্রত দাস, মাইনুল হোসেন, পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম ভূঁইয়া, উপপরিদর্শক শাহ আলম এবং মোখলেছুর রহমান মিল্টন।

১২ আসামির মধ্যে সাইফুল ও শাহ আলম আত্মসমর্পণ করে জামিন নেন। অপর ১০ আসামি আদালতে উপস্থিত না হওয়ায় মঙ্গলবার তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত, যা গতকাল বুধবার জানাজানি হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত