নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের আসামিদের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন করেছেন আইনজীবী ও নিহতদের স্বজনরা। গতকাল রবিবার সকালে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় সংহতি জানিয়ে নিহতের স্বজন ও ছাত্র-জনতা মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, আওয়ামী লীগের তৎকালীন এমপি নারায়ণগঞ্জের গডফাডার শামীম ওসমান এবং দোসর নূর হোসেন এই সাত খুন করিয়েছে। তারা বাংলাদেশের একটি প্রশিক্ষিত বাহিনীকে টাকার বিনিময়ে ভাড়া করে প্রকাশ্য দিবালোকে চন্দন কুমার এবং নজরুল ইসলামসহ সাতজনকে অপরহরণ করে হত্যা করেছে। সেটা নারায়ণগঞ্জবাসী অবলোকন করেছে। তিনি আরও বলেন, তাদের গুম করার পর উদ্ধারের দাবিতে আমরা আন্দোলন করেছিলাম, তখন আমাদের দোষারোপ করেছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার। তাদের লাশ যখন উদ্ধার করা হয়েছিল তখন বিভৎস চিত্র দেখে নারায়ণগঞ্জসহ সারা বিশ্বের মানুষ কেঁদেছিল।
