বাংলাদেশের জনপ্রিয় চিপস ব্র্যান্ড Detos-এর পক্ষ থেকে “Detos বাইক হবে জোস” ক্যাম্পেইনের বিজয়ী অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে পুরস্কার প্রদান করা হয়েছে। ২ মাস ব্যাপী আয়োজিত এই ক্যাম্পেইনে Detos-এর ফেসবুক পেইজে প্রতি সপ্তাহে ৪ জন সাপ্তাহিক বিজয়ী ঘোষণা করা হয়। তাদের সকলকেই প্রদান করা হয় আকর্ষণীয় পুরস্কার।
পরবর্তীতে ক্যাম্পেইন শেষে ৩ জন মেগা ক্যাম্পেইন বিজয়ীর নাম ঘোষণা করা হয়। তারই ধারাবাহিকতায় গত ২৮ এপ্রিল সকালে রাজধানীর ধানমণ্ডি ২৭-এর সুজুকি’র ফ্ল্যাগশীপ শোরুমে উক্ত ক্যাম্পেইনের পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়।
ক্যাম্পেইনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিইও মহসিন আহমেদ, সিএমও আসিফ রউফ এবং হেড অফ সেলস হামিদ খান। বিশেষ অতিথিবৃন্দ ক্যাম্পেইনের বিজয়ী আফসানা মিমি, ইশতিয়াক আলম ও মো: জাহিদুজ্জামান নোমান এর হাতে পুরস্কার তুলে দেন। Detos-এর পক্ষ থেকে “Detos বাইক হবে জোস” ক্যাম্পেইনের বিজয়ী সকলের প্রতি রইলো শুভেচ্ছা।
উত্তেজনার মধ্যেই ভারতে নিষিদ্ধ পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল
ছাত্রদল নেতার চাঁদাবাজি, নিউজ করায় সাংবাদিককে হত্যার হুমকি 