প্রতারণা মামলায় মডেল মেঘনার জামিন

আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ০৭:৩৮ এএম

ধানমণ্ডি থানার প্রতারণা ও চাঁদাবাজি অভিযোগের মামলায় মডেল মেঘনা আলমকে জামিন দিয়েছে আদালত। গতকাল সোমবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ উভয়পক্ষের শুনানি শেষে জামিন মন্জুর করে।

গত ১৭ এপ্রিল এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। মামলার অভিযোগে বলা হয়, মেঘনা আলম, দেওয়ান সমিরসহ অজ্ঞাতপরিচয় একটি সংঘবদ্ধ প্রতারকচক্রের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন সুন্দরী মেয়েদের দিয়ে বাংলাদেশে কর্মরত বিভিন্ন বিদেশি রাষ্ট্রের কূটনীতিক/প্রতিনিধি ও দেশীয় ধনাঢ্য ব্যবসায়ীদের প্রেমের ফাঁদে ফেলে অবৈধ সম্পর্ক স্থাপন করে কৌশলে সম্মানহানির ভয় দেখিয়ে অর্থ আদায় করে আসছেন।

এ মামলার দেওয়ান সমিরকে তিন দফায় ১৪ দিনের রিমান্ডে নেয় পুলিশ। গত ১১ এপ্রিল ভাটারা থানার প্রতারণা এ মামলায় গ্রেপ্তার করে এবং ২৭ এপ্রিল রিমান্ড শেষে কারাগারে পাঠায় আদালত। মেঘনাকে ১০ এপ্রিল বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠান সিএমএম আদালত। উচ্চ আদালত তা অবৈধ বলে ঘোষণা দেন, পরে ধানমণ্ডি থানার এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত