রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে তাঁতী লীগ নেতা একরামুল ইসলাম মামুন কে গ্রেপ্তার করেছে উত্তরা আর্মি ক্যাম্প। মামুনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি ফুটপাতে চাঁদাবাজি ও কিশোর গ্যাং এর সক্রিয় সদস্য।
উত্তরা আর্মি ক্যাম্প এর দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১ মে) দক্ষিণখান কাওলা জামতলা এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের আমরা অভিযান পরিচালনা করে চাঁদাবাজ, কিশোর গ্যাং এর সক্রিয় সদস্য এবং তাঁতী লীগ নেতা একরামুল ইসলাম মামুনকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, গত ৫ আগস্টের পর থেকে সে তার রাজনৈতিক পরিচয় পরিবর্তন করে ছত্রদলে যোগদান করে এবং এলাকায় অশান্তি ও উপদ্রব সৃষ্টি করে। প্রতিদিন দোকানপাট ও সাধারণ মানুষের কাছ থেকে নিয়মিত চাঁদাবাজি করে আসছিলো।
জানা যায়, তার বিরুদ্ধে রাজনৈতিক ও চাঁদাবাজি সংক্রান্ত ১৩টি মামলা রয়েছে। তাকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা হলে সে অপরাধ স্বীকার করে এবং পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্ন করার জন্য তাকে দক্ষিণখান থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
দায়িত্বশীল কর্মকর্তা আরো বলেন, দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মাল সহ সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইন-বহির্ভূত কর্মকাণ্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
‘দেশের স্বার্থে সব দলের অবস্থান এক হওয়া উচিত’
মালাইকার বিরুদ্ধে জারি হতে পারে গ্রেপ্তারি পরোয়ানা