ডিজিটাল যুগে শিশু-কিশোরদের নিরাপদ ও সৃজনশীল ইন্টারনেট ব্যবহারে উদ্বুদ্ধ করতে ‘কিডলন প্রেজেন্টস জুনিয়র ট্যালেন্ট অ্যাওয়ার্ড ২০২৫’-এর আয়োজন করে টুইম্বল। গতকাল শনিবার রাজধানীর
কৃষিবিদ ইনস্টিটিউশনে এ আয়োজনে ১২টি বিভাগের ১২ জন প্রতিভাবানকে সম্মাননা দেওয়া হয়। তবে ৩৬ জন নমিনেশন পেয়েছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাসনোভা মাহবুব সালাম। বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহাম্মদ, কিডলন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক অন্তু করিম, ইউএনডিপি বাংলাদেশের কমিউনিকেশন প্রধান মো. আব্দুল কাইয়ুম, ইউনেসকো ঢাকা অফিসের লেখক ও প্রধান (সংস্কৃতি বিভাগ) কিজ্জি তাহনিন, ঢাকা ক্যাপিটালসের প্রধান নির্বাহী কর্মকর্তা আতিক ফাহাদ, উন্মাদের সহকারী সম্পাদক মোরশেদ মিশু, সাংবাদিক দীপ্তি চৌধুরী, মাসতুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কাজী রিয়াজ রহমান প্রমুখ।
জুরি বোর্ডে ছিলেন গ্রামীণ ডানোন, শক্তি+-এর পরিচালক সুরাইয়া সিদ্দিকা, কনটেন্ট নির্মাতা রবিন রাফান, ২ঃং ক্রিয়েশনের ব্যবস্থাপনা পরিচালক তানিয়া তাসলিমা।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চলের শিশু শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, উদ্যোক্তা ও বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
জুনিয়র ট্যালেন্ট অ্যাওয়ার্ড ২০২৫-এর সংগঠক শামিম আশরাফ বলেন, ‘শিশুদের সৃজনশীলতাকে তুলে ধরে তাদের মেধার স্বীকৃতি দিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভবিষ্যতেও শিশুদের বিকাশে এমন প্রোগ্রাম অব্যাহত থাকবে।’
কিডলন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক অন্তু করিম বলেন, শিশু সাংবাদিকতা, কন্টেন্ট ক্রিয়েটর, উদ্ভাবন ও প্রযুক্তি, সামাজিক অবদান, চিত্রাঙ্কন, উদ্যোক্তা, স্বেচ্ছাসেবক, সেরা শিক্ষক, সেরা স্কুল, পরিবেশগত কার্যক্রম, স্বাস্থ্যসেবা ও মডেল বা শিল্পীদের মাঝে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছেব। কিডলনের পক্ষ থেকে শিশুদের নিরাপদ ইন্টারনেট নিশ্চিতে আমরা পাশে আছি।’ বিজ্ঞপ্তি
