দেশের ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির শঙ্কা

আপডেট : ০৪ মে ২০২৫, ০৮:৩২ এএম

রংপুর, রাজশাহী, সিলেটসহ দেশের মোট ৯টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বজ্রসহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে আজ দুপুর ১টার মধ্যে। এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ রবিবার আবহাওয়াবিদ মো. ওমর ফারুক নদীবন্দরের জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ পূর্বাভাস দেন।

তিনি জানান, রংপুর, রাজশাহী, কুষ্টিয়া, যশোর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা কিংবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এজন্য সংশ্লিষ্ট এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বলেও জানান আবহাওয়াবিদ ওমর ফারুক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত