ফরিদপুর জেলার ভাঙ্গায় স্থানীয় গ্রুপের সংঘর্ষে কুদ্দুস মোলা (৬০) নামে একজন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়ন উভয় পক্ষের কমপক্ষে ২০জন। এর আগে স্থানীয় এক গ্রুপের লোক অন্য গ্রুপে যোগদানকে কেন্দ্র করে রবিবার (৪ মে) সন্ধা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
উপজেলার ঘারুয়া ইউনিয়নের মকরম পট্টি এলাকায় এ ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জরিয়ে পরে। এতে ঘটনাস্থলেই কুদ্দুস মোলা নামে এক ব্যক্তি নিহত হন।
এঘটনায় আহতদের মধ্যে প্রাথমিকভাবে ৮ থেকে ১০জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপেক্স এ চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে গুরুতর কয়েকজন ভাঙ্গা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত কুদ্দুস মোলা মকরম পট্টি গ্রামের মৃত হামেদ মাতুব্বরের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার ঘারুয়া ইউনিয়নের মকরম পট্টি এলাকার বজলু মুন্সি ও দবির মাতুব্বর গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরেই রবিবার সন্ধায় বজলু মুন্সি গ্রুপের মিরাজ মেম্বার দবির মাতুব্বর গ্রুপে যোগ দেন। এ ঘটনায় পর দবির মাতুব্বর গ্রুপের লোকজন পিকনিকের আয়োজন করে। এ পিকনিকের আয়োজনকে কেন্দ্র করেই রাতের আঁধারে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপেক্সে এর দায়ীত্বরত চিকিৎসক তানসিভ যোবায়ের নাদিম জানান, শুনেছি রাতে স্থানীয় দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর পরই স্বাস্থ্য কমপেক্সে আঘাত প্রাপ্ত রোগী আসতে থাকে। রাত ১০টা পর্যন্ত ৮ থেকে ১০জন রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া কুদ্দুস মোল্ল্যা নামে এক ব্যক্তিকে মৃত্যু অবস্থা
পেয়েছি। বর্তমানে সেই লাশটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিয়ে ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনসুর আহম্মেদ বলেন, মকরম পট্টি এলাকার দুটি গ্রুপে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এরই সূত্রে ধরে একজন এক গ্রুপ থেকে অন্য গ্রুপে চলে যাওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন জানান, এক গ্রুপের লোক অন্য গ্রুপে যোগদানকে কেন্দ্র করে দুই পক্ষের
মধ্যে সংঘর্ষ হয় বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছি। এ ঘটনায় ১জন নিহত হয়েছে। এছাড়া উভয় পক্ষের বেশ আহত হওয়ার খবর পেয়েছি। তবে ওই এলাকায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
নিখোঁজের দুই দিন পর মাদরাসা ছাত্রীর মরদেহ উদ্ধার
চুক্তিতে ফিরলেন বিদ্রোহী ৮ নারী ফুটবলার, বেড়েছে বেতনও