নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াল হামদর্দ

আপডেট : ০৭ মে ২০২৫, ০৭:৩৬ এএম

ঢাকাস্থ ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রমাদানের সঙ্গে সাক্ষাৎ করে নিপীড়িত ফিলিস্তিনবাসীর জন্য অর্থ সহায়তা প্রদান করেছেন হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়ালি ড. হাকিম মো. ইউছুফ হারুন ভূঁইয়া। গতকাল মঙ্গলবার সকালে ঢাকার বারিধারায় অবস্থিত ফিলিস্তিন দূতাবাসে উপস্থিত হয়ে এ শুভেচ্ছা উপহার দেওয়া হয়। হামদর্দ পরিবারের সদস্যদের বেতন থেকে নির্দিষ্ট পরিমাণ এবং শরবত রুহ্ আফজার বিক্রয়লব্ধ অর্থের একটি অংশ ফিলিস্তিনের জনগণের জন্য প্রদান করা হয়।

এ সময় ফিলিস্তিনের প্রতি হামদর্দের সমর্থন পুনর্ব্যক্ত করেন প্রতিষ্ঠানের এমডি ড. হাকিম মো. ইউছুফ হারুন ভূঁইয়া। ফিলিস্তিনের রাষ্ট্রদূতও উপহার পেয়ে হামদর্দ পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হামদর্দের সিনিয়র পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন এবং পরিচালক বিপণন (অ.দা.) অধ্যাপক হাকিম কামরুন নাহার হারুন, পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক, পরিচালক হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশ অবসরপ্রাপ্ত ব্রি.জে. মাহবুব আনোয়ার, উপপরিচালক প্রশাসন ও পরিচালক লিগ্যাল অ্যান্ড প্রটোকল (অ.দা.)  মো. মিজানুর রহমান, উপব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল আজিজ মাসুম। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত