নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল

প্রতিশ্রুতির ৭ দিনের মধ্যে আইসিইউ ইউনিট চালু

আপডেট : ০৮ মে ২০২৫, ১২:৪৮ এএম

নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নবজাতকদের জন্য নির্মিত ৪ শয্যাবিশিষ্ট নিবিড় পরিচর্যা ইউনিট (আইসিইউ) উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। গতকাল বুধবার সকালে জেলা প্রশাসকের প্রতিশ্রুতি অনুযায়ী মাত্র ৭ দিনের মধ্যেই এই অত্যাধুনিক আইসিইউ ইউনিটের কাজসম্পন্ন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. এএফএম মুশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হুসাইন, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) জহিরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

সিভিল সার্জন ডা. মশিউর রহমান বলেন, এই ইউনিট চালু হওয়ায় চিকিৎসা আরও সহজলভ্য ও সাশ্রয়ী হবে। একই সঙ্গে দুর্ভোগ অনেকটাই কমে আসবে।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘আমরা এখানে একটি আইসিইউর জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে কথা বলেছি। খুব শিগগিরই আমরা ১০ বেডের আইসিউটি চালু করার চেষ্টা করব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত