ফিলিস্তিন ও পাকিস্তানে হামলার প্রতিবাদে বিক্ষোভ

আপডেট : ১০ মে ২০২৫, ০৭:৩২ এএম

ফিলিস্তিন ও পাকিস্তানে হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে ‘জাতীয় বিপ্লবী পরিষদ (এনআরসি)’। গতকাল শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটের সামনে এ বিক্ষোভ সমাবেশ হয়।

সমাবেশে জাতীয় বিপ্লবী পরিষদের (এনআরসি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামশুদ্দিন বলেন, ‘প্রথমে কাশ্মীরে ভারত তাদের লোক হত্যা করে পাকিস্তানের ওপর হামলা চালায়। এ হামলা শুধু পাকিস্তানের ওপর নয়, বরং এটি পুরো মুসলিম উম্মাহর ওপর হামলা। আমরা পাকিস্তানের মুসলমানদের পাশে থাকব, ফিলিস্তিনের মুসলমানদের পাশে থাকব। গাজায় হামলা, আরাকানে হামলা এবং পাকিস্তানের ওপর হামলা একই সূত্রে গাঁথা। তিনি অভিযোগ করে বলেন, নারী কমিশনসহ যেসব এনজিও এজেন্ট সরকারে রয়েছে, তারা ইসরায়েলি এজেন্ডা বাস্তবায়ন করছে।’

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে ‘জাতীয় বিপ্লবী পরিষদ’। এ সময় বিভিন্ন সেøাগান দেওয়া হয়, যার মধ্যে ছিল ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’, ‘ফ্রি ফ্রি কাশ্মীর, ফ্রি ফ্রি আরাকান’, ‘কাশ্মীর কাশ্মীর, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘বিশ্ব মুসলিম এক হও, কাশ্মীর দখল রুখে দাও।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত