শাহবাগে গণজমায়েত শুরু

আপডেট : ১০ মে ২০২৫, ০৪:৩৯ পিএম

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধসহ তিন দফা দাবিতে গণজমায়েতে অংশ নিতে শাহবাগে মিছিল নিয়ে জড়ো হচ্ছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ।

আজ শনিবার বিকেল ৩টায় বিভিন্ন দল ও সংগঠনের কর্মীসহ ছাত্র-জনতাদের শাহবাগে জড়ো হতে দেখা যায়। শাহবাগ মোড়ের সভাস্থলে এসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।

এ সময় আন্দোলনকারীরা ‘চারদিকে খবর দে, আওয়ামী লীগের কবর দে’, ‘ব্যান ব্যান, আওয়ামী লীগ ব্যান’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘চলছে লড়াই চলবে’সহ বিভিন্ন স্লোগানে শাহবাগ মোড় মুখরিত করে রাখছেন। 

তারা বলছেন, আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে দলটির দলগত বিচারের বিধান যুক্ত করাসহ জুলাই ঘোষণাপত্র জারির দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না। মে মাসের এই তপ্ত রোদে শাহবাগ থেকে আওয়ামী লীগের পতনের ধ্বনি শুনে যেতে চান সবাই।

এদিকে সকাল থেকে শাহবাগ মোড়ের চারপাশের সড়কগুলো অবরোধ থাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। তবে অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার যানবাহন চলাচলে ছাড় দেওয়া হচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত