হিউম্যান রাইটস অ্যান্ড পিস বাংলাদেশের (এইচআরপিবি) দুটি পৃথক সেমিনারে অংশ নিতে যুক্তরাষ্ট্র ও কানাডা সফরে গেছেন জ্যেষ্ঠ আইনজীবী ও সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মনজিল মোরসেদ। শুক্রবার দুই দেশ সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।
আগামীকাল ১১ মে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘প্রবাসীদের অধিকার’ এবং ১৪ মে কানাডার টরেন্টোতে ‘বর্তমান বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে মানবাধিকার ও বাংলাদেশের পরিপ্রেক্ষিত’ বিষয়ের ওপর এ দুটি সেমিনার অনুষ্ঠিত হবে।
এইচআরপিবি’র ওই দুই দেশের শাখার উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেমিনারগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
