চট্টগ্রামের বাঁশখালীতে কাকরোল ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে মোহাম্মদ ফিরোজ (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১২ মে) সকালে উপজেলার শীলকূপ ইউনিয়নের পূর্ব শীলকূপ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ ফিরোজ উপজেলার শীলকূপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব শীলকূপ ইসমাইল সিকদার পাড়া এলাকার মৃত মোহাম্মদ ইয়াকুব আলীর ছেলে।
ঘটনার ব্যাপারে স্থানীয়রা জানান, সোমবার সকালে নিজের কাকরোল ক্ষেতে কাজ করছিলেন ফিরোজ। সকাল ৯টার দিকে বৃষ্টিপাতের পূর্বেই হঠাৎ বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
এ ব্যাপারে শীলকূপ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নুরী বলেন, বজ্রপাতের ঘটনায় মোহাম্মদ ফিরোজ নামে একজনের মৃত্যু হয়েছে। তবে শরীরে কোনও বৃহৎ আঘাতের চিহ্ন দেখা যায়নি।
বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুধাংশু শেখর হাওলাদার ঘটনার সত্যতা স্বীকার করেন এবং এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে বলে জানান।
নারায়ণগঞ্জ নগর ভবনে অটোরিকশা চালকদের হামলা, আহত ১০