চোখের চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন ফখরুল

আপডেট : ১৪ মে ২০২৫, ০৭:৩৪ এএম

চিকিৎসার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগম রয়েছেন। গত সোমবার রাত ২টা ৪৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ব্যাংককের রুটনিন আই হাসপাতালে মির্জা ফখরুলের চোখের রেটিনায় অস্ত্রোপচার করা হবে। গতকাল (সোমবার) চোখের সমস্যার কারণে গুলশানে ইউনাইটেড হাসপাতালে ফখরুলকে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকদের পরামর্শে তিনি ব্যাংককের ওই হাসপাতালে যাচ্ছেন। জরুরি ভিত্তিতে ফখরুলের চোখের অস্ত্রোপচার প্রয়োজন।

মহাসচিবের আশু আরোগ্যে দেশবাসী এবং দলীয় নেতাকর্মীদের কাছে দোয়া চেয়েছেন তার পরিবার বলে জানান শায়রুল কবির খান।

সর্বশেষ এ বছরের ৬ এপ্রিল চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান মির্জা ফখরুল ও তার স্ত্রী রাহাত আরা বেগম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত