নড়াইলে জমি নিয়ে বিরোধে প্রতিবেশীকে হত্যার দায়ে নারীসহ ৩ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডদেশ দিয়েছেন আদালত। বুধবার (১৪ মে) দুপুরে নড়াইলের অতিরিক্তি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এলিনা আক্তার এ দণ্ডাদেশ প্রদান করেন। যাবজ্জীবন ছাড়াও প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, আনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ডাদেশের আদেশ দেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন নড়াইলের লোহাগড়া উপজেলার চরদিঘলিয়া গ্রামের শাম খন্দকারের ছেলে জাফর খন্দকার, আলেক মোল্যার ছেলে আকরাম মোল্যা ও বাহার উদ্দীনের স্ত্রী লাইচ বেগম ওরফে লাইছন। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা গছে, জমিজমা সংক্রান্ত বিরোধেরে জের ধরে ২০১১ সালের ২৪ এপ্রিল তাদের প্রতিবেশী মুসা খন্দকারকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় উল্লেখিত ৩ আসামির বিরুদ্ধে নিহতের বড় ভাই বিল্লাল খন্দকার বাদী হয়ে লোহাগড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা, আনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ডাদেশ দেন।
এদিকে রায় ঘোষণার পর আসামিরা কান্নায় ভেঙে পড়েন। আসামিদের আত্মীয়-স্বজনদের কান্নায় আদালত প্রাঙ্গন ভারি হয়ে ওঠে।
ময়মনসিংহে রেলের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ