পাওনা টাকা নিয়ে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫

আপডেট : ২০ মে ২০২৫, ১২:০৫ এএম

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার চরপাড়া বাজারে মাছ বিক্রির পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বাগ্বিত-ার জেরে চরপাড়া ও মাইলমারি দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষে আহত হয়েছেন অন্তত ২৫ জন। এ সময় দুই গ্রামে অন্তত ২০টি বাড়ি, দোকানে ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত রবিবার দুপুর থেকে থেমে থেমে এ সংঘর্ষ চলে। বিকেলে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

হরিণাকুন্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান বশির উদ্দিন জানান, শৈলকুপার মির্জাপুর ইউনিয়নের মাইলমারি ও হরিণাকু-ু উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত