নরসিংদীতে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

আপডেট : ২০ মে ২০২৫, ০৭:২৪ পিএম

নরসিংদীতে অস্ত্র বিক্রি করতে গিয়ে  গ্রেপ্তার হয়েছেন সগির আহম্মেদ (২২)। গ্রেপ্তারের সময় তার সাথে থাকা একটি ওয়ান শুটার গান, এক রাউন্ড তাজা গুলি এবং একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করে পুলিশ।

মঙ্গলবার (২০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশন সংলগ্ন বিলাসদী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সগির নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামের হাবিবুল্লাহর ছেলে।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে পৌর শহরের বিলাসদী এলাকায় অস্ত্র কেনা-বেচা হচ্ছে। দুপুরে থানা পুলিশের একটি বিশেষ টিম উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহভাজন হিসেবে সগির আহমেদকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, এক রাউন্ড গুলি এবং একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, অস্ত্র বিক্রির সময় অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত