চট্টগ্রামের বাঁশখালীতে অভিযানে চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত ১টি মোটর সাইকেলসহ ১ জন আসামিকে গ্রেপ্তার করেছেন পুলিশ।
মঙ্গলবার (২০ মে) সকালে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার) এর নির্দেশনায় বাঁশখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম এর তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এসআই মো. জামাল হোসেন ও তার সঙ্গীয় ফোর্স। এ সময় বাঁশখালী এলাকা হতে দক্ষিণে পেকুয়ার দিক থেকে আসা কক্সবাজার সদর খুরুস্কুল ইউপির টাইম বাজার এলাকা থেকে আব্দুল হামিদ খান ও বানেসা বেগমের পুত্র মোহাম্মদ আব্দুল সালেক শাহিন (৩২) কে গ্রেপ্তার করে এবং তাদের কাছ থাকে ২০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত ১টি মোটর সাইকেল জব্দ করা হয়েছে। পরে এই সংক্রান্তে বাঁশখালী থানার মামলা নং-২৭ (২০/০৫/২০২৫ইং) ধারা- ৩৬ (১) সারণির ১০ (গ) / ৩৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়।
এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট মোহাম্মদ আব্দুল সালেক শাহিন কে গ্রেপ্তার করেছে। পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।
বৈরী আবহাওয়ার বাধা পেরিয়ে দেশে ফিরল সাফের রৌপ্যজয়ীরা
দেশের আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখার আহ্বান প্রধান উপদেষ্টার