সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স

রোগী সেজে তথ্য নিয়ে দুদকের অভিযান

আপডেট : ২৫ মে ২০২৫, ১২:০৫ এএম

রোগী সেজে তথ্য সংগ্রহের পর জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল।

গতকাল শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত টানা ৪ ঘণ্টা এ অভিযান পরিচালিত হয়। দুদক জামালপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল এ অভিযান পরিচালনা করে।

এ সময় তারা কর্মকর্তাদের অনুপস্থিতি, পরিমাণে কম খাবার বিতরণ, ওষুধ বিতরণে অনিয়ম ও কয়েকটি ঠিকাদারের কার্যক্রমে গাফিলতি দেখতে পান।

দুদক জামালপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. জিহাদুল ইসলাম বলেন, ‘এখানে খাবার কম দেওয়ার বিষয়টি সুনির্দিষ্টভাবে প্রমাণিত হয়। এ ছাড়া ওষুধের যে কাউন্টার রয়েছে সেখানেও অনিয়ম আমাদের কাছে প্রতীয়মান হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত