ত্রিশালে ৬ অটোরিকশাসহ চোর চক্রের ৭ সদস্য গ্রেপ্তার 

আপডেট : ২৫ মে ২০২৫, ০৩:২৭ পিএম

ময়মনসিংহের ত্রিশালে অটোরিকশাসহ চোর চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছেন পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- রুবেল মিয়া (৩২), নবী হোসেন (৩১), আশরাফুল (২৭), হামিদুল (২০), মোকছেদুল মোমিন (১৯), কামরুল ইসলাম (২৫), শাকিব মিয়া (২০), পিতা-গোলাম মোস্তফা। গ্রেপ্তারকৃত আসামিরা সবাই উপজেলার বাগান রাঙ্গামাটিয়া এলাকার বাসিন্দা। 

ত্রিশাল থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিনব্যাপী অভিযান পরিচালনা করে থানার এসআই গোলাম মোস্তফা রুবেল, এসআই নাহিদ পারভেজ সঙ্গীয় অফিসার ফোর্স সহ ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে বাগান রাঙ্গামাটিয়া এলাকার মেসার্স রাইসা অটো এন্টারপ্রাইজ নামক গ্যারেজের সামনে হতে চোরাইকৃত ব্যাটারিচালিত অটো ক্রয় বিক্রয় করাকালীন ৬ অটোরিকশাসহ চোর চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।  

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত (ওসি) মনসুর আহাম্মদ গতকাল রবিবার দুপুরে জানান, আসামি রুবেল, নবী হোসেনদের বিরুদ্ধে বিভিন্ন জেলার থানায় ডাকাতি ও চুরির মামলা রয়েছে। এছাড়াও নবী হোসেনের  বিরুদ্ধে ত্রিশাল থানায় দুইটি ডাকাতির প্রস্তুতির মামলার গ্রেপ্তারী পরোয়ানা জারি করা হয়েছে। 

তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত আসামিদের ময়মনসিংহ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত