আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ জাপা চেয়ারম্যানের

আপডেট : ২৮ মে ২০২৫, ০৭:৪২ এএম

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তিনি প্রশ্ন রেখে বলেন, যে সরকার সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ তাদের কি ক্ষমতা আঁকড়ে থাকার অধিকার থাকে? জানমাল ও ইজ্জতের নিরাপত্তা সাধারণভাবে প্রতিটি নাগরিকের প্রাথমিক চাহিদা সরকারের কাছে।

বিবৃতিতে জাপা চেয়ারম্যান গণমাধ্যমে প্রকাশিত ব্যবসায়ীকে গুলি করে সন্ত্রাসীদের টাকা ছিনতাইয়ের দুটি ঘটনা উল্লেখ করে বলেন, শুধু অলিগলি নয়, মেইন সড়কেও এখন প্রকাশ্য দিবালোকে ছিনতাই হচ্ছে। সন্ত্রাসীদের দৌরাত্ম্যে জনজীবন অনিশ্চিত হয়ে পড়েছে। ঘর থেকে বের হলে ঘরে ফেরার স্বাভাবিক নিশ্চয়তা নেই।

তিনি বলেন, বর্তমান সরকার মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারছে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত