মাদারীপুরের কালকিনি উপজেলার ফাসিয়াতলা গ্রামের কৃতি সন্তান দেশবরেণ্য কৃষিবিদ পরেশ চন্দ্র দাস ও তার সহধর্মিনী অঞ্জলী রানী দাসের স্মরণে “পরেশ-অঞ্জলী শিক্ষা বৃত্তি-২০২৫” প্রদান করা হয়েছে। বুধবার কালিনগর ফাসিয়াতলা উচ্চ বিদ্যালয়ের সম্মেলন হলে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি মোট পনের জন মোধাবী শিক্ষার্থীকে বৃত্ত প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন ড. রাধেশ্যাম সরকার, চেয়ারম্যান, ডিআরপি ফাউন্ডেশন। কৃতি শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা, ক্রেস্ট এবং সনদপত্র তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সম্মানিত শিক্ষকমন্ডলী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রণতি রানী দাস।
তিনি জানান, ড. রাধেশ্যাম-প্রণতি ফাউন্ডেশন প্রতি বছর কালিনগর ফাসিয়াতলা উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদেরকে পরেশ-অঞ্জলী শিক্ষা বৃত্তি প্রদান করবে।
যারা সরকারে আছে, তাদের নব্বইভাগ এদেশের নাগরিক নয়
বগুড়ায় বিকাশ কর্মীকে ছুরিকাঘাত করে ২ লাখ টাকা ছিনতাই