কুমিল্লার মুরাদনগরে বিএসটিআই এর অনুমতি ব্যাতীত নিম্নমানের এবং পচা কাঁচামাল ব্যবহার করে ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাত করায় কারখানার মালিককে ১ লাখ টাকা জরিমানা ও তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৮ মে) সন্ধ্যায় উপজেলার পাহাড়পুর ইউনিয়নের পাঁচপুকুরিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন এক্সেকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন।
এসময় বিএসটিআই এর অনুমতি ব্যতীত নিম্নমানের এবং পচা কাঁচামাল ব্যবহার করে নোংরা পরিবেশে জুস, সস, সয়া সস, ট্যাং, ভিনেগার, জেলি ইত্যাদি ভেজাল খাদ্য তৈরি করার অপরাধে কারখানার মালিক মো. রাকিবকে ১ লাখ টাকা অর্থদণ্ড এবং তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি উৎপাদিত পণ্য জব্দ করা হয়েছে।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন।
প্রতি সোম ও বৃহস্পতিবার সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ বন্ধ