বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে মৌলভীবাজার জেলার ১৯ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে নিয়োগ বোর্ডের সভাপতি ও মৌলভীবাজারের পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন আনুষ্ঠানিকভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করেন।
নির্বাচিতদের মধ্যে উপজাতি কোটায় রয়েছেন ১ জন এবং সাধারণ কোটায় ১৮ জন। নারী প্রার্থী নির্বাচিত হয়েছেন ৩ জন এবং পুরুষ ১৬ জন।
পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন বলেন, সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। যারা নির্বাচিত হয়েছেন, তারা সবাই মেধা ও যোগ্যতার ভিত্তিতে মনোনীত হয়েছেন। আমরা প্রত্যাশা করি, তারা ভবিষ্যতে সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন।
ফলাফল ঘোষণার সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ) মোহাম্মদ আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সিলেট) মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীনসহ নিয়োগ কার্যক্রমে যুক্ত অন্যান্য কর্মকর্তারা।
উল্লেখ্য, তিন ধাপে শারীরিক সক্ষমতা যাচাই-বাছাই শেষে মোট ২৮১ জন প্রার্থী গত ২০ মে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ২৯ মে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশ নেন।
নিম্নচাপের প্রভাবে ভোলার নিম্নাঞ্চল প্লাবিত, লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ
থ্যালাসেমিয়া রোগীদের জন্য রক্তদান কর্মসূচি করল রবি