অবসরে ক্লাসেন

আপডেট : ০৩ জুন ২০২৫, ০১:১৪ এএম

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন দক্ষিণ আফ্রিকার মারকুটে উইকেটরক্ষক ব্যাটার হেইনরিখ ক্লাসেন। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে নিজের অবসরের ঘোষণা দেন তিনি।

৩০ জুলাই ৩৩ পূর্ণ করতে যাওয়া ক্লাসেন লিখেছেন, ‘আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। প্রোটিয়া জার্সি গায়ে খেলা আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় সম্মান ছিল এবং সবসময় থাকবে।’ দক্ষিণ আফ্রিকার হয়ে তিন সংস্করণ মিলিয়ে ১২২ ম্যাচ খেলেছেন ক্লাসেন। ৩২.৪৫ গড়ে করেছেন ৩২৪৫ রান। ফিফটি আছে ১৬টি, সেঞ্চুরি ৪টি। মার্চে লাহোরে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল ম্যাচটিই দক্ষিণ আফ্রিকার জার্সিতে ক্লাসেনের শেষ ম্যাচ হয়ে রইল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত