চট্টগ্রামের চন্দনাইশে অবৈধ ও ঝুঁকিপূর্ণ ক্রস ফিলিংয়ের (এক সিলিন্ডার থেকে আরেকটাতে গ্যাস ভরা) গুদামে অভিযান চালিয়েছে সেনাবাহিনীর সদস্যরা।
পরে ঘটনাস্থল থেকে ৫২৯টি গ্যাস সিলিন্ডারের ভরা ও খালি সিলিন্ডারের বোতল, ২টি হাওয়া মেশিন, ২টি ওজন মাপার যন্ত্র, ২টি মিনি ট্রাক এবং অবৈধ কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করেছে তারা। জব্দকৃত মালামাল চন্দনাইশ ভূমি অফিসে জমা করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ জুন) দিবাগত রাত ১টার দিকে চন্দনাইশ উপজেলার পৌরসভার মধ্যম গাছবাড়িয়া এলাকায় আর্মির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চন্দনাইশ সেনাবাহিনীর ক্যাম্পের কর্মরত ক্যাপ্টেন আরেফ আসমার জয়ের নেতৃত্বে একদল সেনা সদস্যরা।
সাতক্ষীরার ২০ গ্রামের মানুষ উদযাপন করেছেন ঈদুল আজহা