আরও এক গোল হজম করে একটি শোধ দিলো বাংলাদেশ

আপডেট : ১০ জুন ২০২৫, ০৮:৫৫ পিএম

এক গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করা বাংলাদেশ ম্যাচের ৫৮ মিনিটে হজম করেছে আরও এক গোল। সম্মিলিত আক্রমণ থেকে বাংলাদেশের বক্সে আঘাত হানে সিঙ্গাপুর। প্রথম চেষ্টা প্রতিহত করেন অধিনায়ক তপু বর্মন। দ্বিতীয় দফায় বক্সের বাইরে থেকে শট নেন হামি শেয়াহিন। মিতুল সেটা প্রতিরোধ করেন। রিবাউন্ডে বল যায় ইখসান ফান্দির পায়ে।

হৃদয় তার সামনে গিয়ে ঠেকানোর চেষ্টা করলেও সফল হননি। ডান পায়ে নেওয়া ফান্দির শটে বলের গন্তব্য হয় বাংলাদেশের জালে।

৬৭ মিনিটে মাঝমাঠ থেকে হামজার বাড়িয়ে দেওয়া থ্রু ধরে এগিয়ে যান রাকিব হোসেন। সামনে শুধু সিঙ্গাপুরের গোলরক্ষক। রাকিবের নেওয়া ওই শটে বলটি জমাতে পারেননি ইজওয়ান মাহবুদ। তাতে ম্যাচের ফল দাঁড়ায় ২-১।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত