যমুনার আশপাশ এলাকায় ফের সভা সমাবেশ নিষিদ্ধ

আপডেট : ১১ জুন ২০২৫, ০৪:৪৬ এএম

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নিরাপত্তার স্বার্থে তার বাসভবন যমুনা ও আশপাশ এলাকায় ফের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত রবিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় (হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড়, মিন্টো রোড) যেকোনো ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হলো। গত সোমবার (৯ জুন) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা থাকবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়। এর আগে গত ১০ মে থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত একই এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে ডিএমপি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত