নোয়াখালীতে কোম্পানীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৭ আসামিকে গ্ৰেপ্তার করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মোহাম্মদ ফৌজুল আজিম জানান, দীর্ঘদিনের পলাতক ৩টি সিআর সাজা ও ৩টি জিআর পরোয়ানাভুক্ত ১ জন আসামি, ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জন মাদক ব্যবসায়ী, সিআর গ্রেপ্তারী ওয়ারেন্ট মূলে ১ জন এবং নিয়মিত মামলায় ১ জন সহ মোট ৭ জন আসামিকে বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন- আবদুল্লাহ মাসুদ ওরফে ল্যাংড়া মাসুদ (৪০), আমির হোসেন (২৫), আবদুল্লাহ (২৮), আ. রহিম (২৮), মাহমুদ হোসেন জিসান (২০), মোহাম্মদ সামছুল হক (২৮), নারী ও শিশু নির্যাতন মামলার আসামি সাকিব হোসেন (১৯)। এদের মধ্যে এডভোকেট হাফিজুর রহমানের পুত্র মাহমুদ হোসেন জিসানের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামিদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া কোম্পানীগঞ্জ পুলিশ কর্তৃক থানা এলাকায় গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আসামি গ্রেপ্তারসহ অস্ত্র-মাদক উদ্ধার সংক্রান্তে অভিযান অব্যাহত রয়েছে।
ঐতিহাসিক লর্ডসে শুরু হলো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল