পল্লবীতে সানি হত্যায় ল্যাংড়া রুবেলসহ ৫ জনের নামে মামলা

আপডেট : ১২ জুন ২০২৫, ০৫:৪৪ এএম

রাজধানীর পল্লবীতে সন্ত্রাসী রাকিুবল হাসান সানি ওরফে পেপার সানিকে (২৫) হত্যার ঘটনায় মামলা করেছে তার পরিবার। গত মঙ্গলবার রাতে তার মা রোজিনা বেগম বাদী হয়ে এ মামলা করেন। মামলায় স্থানীয় সন্ত্রাসী রুবেল ওরফে ল্যাংড়া রুবেল ও বোমা কাল্লুসহ পাঁচজনকে আসামি করা হয়েছে। মামলার অন্য আসামিরা হলো স্বপন, জিন্দা ও টান আকাশ। আসামিদের পাঁচজনই মোড়াপাড়া ক্যাম্পসহ আশপাশের এলাকার বাসিন্দা।

পুলিশ বলছে, আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। তবে তাদের ধারণা, মাদক কারবার আর পূর্বশত্রুতার জেরেই এ হত্যাকা- ঘটেছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, সানি অটোরিকশাচালক ছিলেন। ল্যাংড়া রুবেলসহ অন্যরা আড্ডা দেওয়ার কথা বলে তাকে ডেকে নিয়ে হাতে হ্যান্ডকাফ পরিয়ে ও গামছা দিয়ে বেঁধে জবাই করে হত্যা করেছে। পরে তার ব্যবহƒত মোটরসাইকেল ও মোবাইল ফোন নিয়ে যায় আসামিরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাজধানীর পল্লবী থানাধীন মিরপুর ১১ নম্বরের বি-ব্লকের ৩ নম্বর লাইনের মিল্লাত ক্যাম্পসংলগ্ন ডায়মন্ড স্কুলের সামনে থেকে দুই হাতে হ্যান্ডকাফ বাঁধা অবস্থায় পেপার সানির লাশ উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, সানির বিরুদ্ধে পল্লবী থানাসহ মিরপুরের বিভিন্ন থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে। শুধু পল্লবী থানায় মাদকসহ পাঁচটি মামলা রয়েছে। তিনি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার। গত বছর ১৬ মার্চ এলাকায় মাদক ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাব্বি গ্রুপের হামলায় পেপার সানি গ্রুপের ফয়সাল নিহত হয়। ওই হত্যাকা-ের ভিডিও ফেসবুকে ভাইরাল হলে দেশ জুড়ে আলোচনার সৃষ্টি হয়।

পেপার সানির স্বজনরা জানান, স্থানীয় বিহারি ক্যাম্পের কয়েকজনের সঙ্গে মাদক কারবার নিয়ে আগে থেকেই দ্বন্দ্ব ছিল সানির। এর আগেও কয়েকবার তার ওপর হামলা হয়।

এ ঘটনায় পল্লবী থানার ওসি শফিউল আলম বলেন, সানিকে হত্যার ঘটনায় তার মা বাদী হয়ে পাঁচজনকে আসামি করে মামলা করেছেন। পুলিশ জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে।

ডিএমপির মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মাকছুদের রহমান বলেন, হত্যাকা-ে জড়িতদের কিছু নাম পাওয়া গেছে। সব তথ্য যাচাই-বাছাই চলছে। আসামিদের যেকোনো সময় গ্রেপ্তার করা হতে পারে বলেও জানান তিনি।

মোড়াপাড়া ও মিল্লাত ক্যাম্পের কয়েকজন বাসিন্দা জানান, ঘটনার দিন রাতে মিরপুর ১২ নম্বর মোড়াপাড়া ক্যাম্প থেকে একটি সাদা মাইক্রোবাসে অজ্ঞাত ব্যক্তিরা পেপার সানিকে তুলে নিয়ে যায়। এরপর ভিকটিমকে রাতভর গাড়িতে নির্যাতন করে সকালে লাশ রাস্তায় ফেলে যায়। লাশ রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, সোমবার রাতে ভিকটিমকে একটি সাদা মাইক্রোবাসে তুলে অপহরণ করা হয়েছিল। অপহরণকারীরাই এ হত্যাকা-ে জড়িত। ওই গাড়িতে আগে থেকেই চিহ্নিত মাদক কারবারি ও একাধিক হত্যা মামলার আসামি ল্যাংড়া রুবেলসহ তার সহযোগীরা ছিল বলে পুলিশ নিশ্চিত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত