ফাওজুল কবির খান বললেন

অবৈধ ড্রেজার বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে

আপডেট : ১২ জুন ২০২৫, ০৬:৫১ এএম

সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, শরীয়তপুরের পদ্মা সেতু এলাকায় ভাঙন ঠেকাতে অবৈধ ড্রেজার বন্ধে সেনাবাহিনী ও কোস্টগার্ডকে সঙ্গে নিয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি অবৈধ ড্রেজার পরিচালনায় জেলা প্রশাসক জনস্বার্থবিরোধী অনুমতি দিয়ে থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

গতকাল বুধবার  দুপুর ১২টার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের মাঝিরঘাট এলাকায় পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধের ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এসে এসব কথা বলেন উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, নদী ভাঙনের কারণ নদীর গতিপথ পরিবর্তন ও অবৈধ বালু উত্তোলন। ড্রেজার চালানোর ফলে পদ্মা নদীর আশপাশের এলাকায় ভাঙন দেখা দেয়। ড্রেজারগুলোকে আটকাতে হবে এবং দখল ও জব্দ করে মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এটা বন্ধ করা না গেলে বাঁধ দিলেও সমস্যা সমাধানে আসবে না। প্রয়োজনে সেনাবাহিনী, কোস্ট গার্ডকে সঙ্গে নিয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধ করে নদী ভাঙন রোধ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত