বাউফলে জমি নিয়ে সংঘর্ষে আহত ১০

আপডেট : ১২ জুন ২০২৫, ০৬:৫৫ এএম

পটুয়াখালীর বাউফলে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে দায়ের কোপ ও লাঠিসোঁটার আঘাতে ১০ জন আহত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার কালাইয়া ইউপির ৬ নম্বর ওয়ার্ডের মৃধা বাড়িতে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় মস্তফা মৃধা ও তার স্ত্রী ফেরদৌস বেগমকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবৎ মস্তফা মৃধার সঙ্গে তার আপন ভাই দুলাল মৃধার জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে সালিশ বৈঠকও চলমান ছিল। সকালে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে।

বাউফল থানার ওসি মো. আকতারুজ্জামান জানান, অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত