তাজওয়ার চ্যাম্পিয়ন ফাহাদ রানারআপ

আপডেট : ১৩ জুন ২০২৫, ০৬:৫১ এএম

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় ওয়েস্টার্ন এশিয়ান জুনিয়র (অনূর্ধ্ব-২০) র‌্যাপিড দাবা চ্যাম্পিয়নশিপে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। এই টুর্নামেন্টে স্বাগতিক শ্রীলঙ্কার চল্লিশের অধিক দাবাড়– ছাড়াও ভারত, উজবেকিস্তান, তুর্কেমেনিস্তান ও মালদ্বীপের দাবাড়– অংশ নিয়েছেন। তাদের টপকে ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শিরোপা জিতেছেন তাহসিন। একই দিনে ভিয়েতনামের হা লং সিটিতে কুয়াং নিন গ্র্যান্ডমাস্টার-২ দাবায় (স্ট্যান্ডার্ড বিভাগ) আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান রানারআপ হয়েছেন।

ওয়েস্টার্ন এশিয়ান জুনিয়র প্রতিযোগিতায় তাহসিন ৭ ম্যাচে ৬ পয়েন্ট তুলে নেন। স্বাগতিক শ্রীলঙ্কার আন্তর্জাতিক মাস্টার ডি সিলভাও সমান পয়েন্ট পান, তবে টাইব্রেকিং পদ্ধতিতে এগিয়ে থাকায় শিরোপা জেতেন তাহসিন। এদিকে ভিয়েতনামের কুয়াং নিন প্রদেশের হা লং সিটিতে গ্র্যান্ড মাস্টারস দাবায় দশম ও শেষ রাউন্ডে অসুস্থতার কারণে ফাহাদ খেলেননি। ৯ রাউন্ড খেলেই হয়েছেন রানারআপ। চ্যাম্পিয়ন থাই দাবাড়–কে শুধু ফাহাদই হারিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত