নিখোঁজের তিনদিন পর যমুনায় ভেসে উঠল অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ

আপডেট : ১৩ জুন ২০২৫, ১২:৪৭ পিএম

মানিকগঞ্জের দৌলতপুরের পূর্ব বাঁচামরা এলাকার যমুনা নদীতে গোসল করতে গিয়ে এক অন্তঃসত্ত্বা গৃহবধূ ও এক শিশু নিখোঁজের তিন পর ভেসে উঠেছে গৃহবধূ বর্ষা খাতুনের (২০) লাশ। তবে এখনও লামিয়া খাতুন (৯) নিখোঁজ রয়েছে।

আজ শুক্রবার (১৩ জুন) ভোরে দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ইসলামপুর নামক এলাকায় যমুনা নদীতে লাশটি ভেসে ওঠে। পরে স্থানীয় লোকজন বর্ষার আত্মীয়-স্বজনকে খবর দিলে তারা লাশ উদ্ধার করেন।

এর আগে গত বুধবার (১১ জুন) বিকেলে বাচামারা এলাকার যমুনা নদীর ঘাটে বাচামারা পূর্ব পাড়া গ্রামের আব্দুল বয়াতির মেয়ে বর্ষা খাতুন এবং একই এলাকার রাহেজ বয়াতির মেয়ে লামিয়া খাতুনসহ ৪-৫ প্রতিবেশী এক সঙ্গে গোসলে নামেন। নদীর স্রোতে তারা সকলেই ভেসে যান। এ সময় আশপাশের লোকজন তাদের মধ্যে ৩ জনকে উদ্ধার করেন। পরে ৯৯৯-এ ফোন করলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে তাদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করে।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দল তিন দিন উদ্ধার অভিযান পরিচালনা করলেও নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করতে পারেনি। আজ ঘটনাস্থল থেকে ৫/৬ কিলোমিটার দূরে বর্ষা নামের গৃহবধূর লাশ ভেসে ওঠে। লামিয়া এখনও নিখোঁজ রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত