ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ১৪ জুন ২০২৫, ০৭:০৬ পিএম

ফরিদপুরের পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় ২জন নিহত হয়েছে। প্রথম ঘটনায় ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় বোরহান উদ্দিন (২৭) নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। শনিবার (১২ জুন) দুপুরের দিকে মাজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী পৌরসভার সোতাসী ব্রীজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বোরহান উদ্দিন যশোরের অভয়নগর থানার পায়ড়া গ্রামের কোবাদ আলীর ছেলে।  মাগুরার মোহম্মদপুর থানায় কর্মরত ছিলেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বোরহান উদ্দিন ওয়ারেন্টভুক্ত এক আসামি ধরতে মোহম্মদপুর থানা থেকে রওনা হয়ে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার দিকে আসছিলেন। পথিমধ্যে বোয়ালমারী পৌরসভার সোতাসী  ব্রীজ সংলগ্ন এলাকায় এসে পৌছালে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্ববর্তী একটি গাছের সাথে ধাক্কা লাগে। এসময় তিনি ঘটনাস্থলেই  নিহত হন।

অপরদিকে, ফরিদপুরের আলফাডাঙ্গায় মোটরসাইকেল-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে মো. আব্দুল্লাহ ফকির (১৪) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। শনিবার (১৪ জুন) সকাল সাড়ে ৭টার দিকে আলফাডাঙ্গা উপজেলার জয়দেবপুর-শিরগ্রাম সড়কের জয়দেবপুর ঈদগাহ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ ফকির বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের ধোপাপাড়া গ্রামের মৃত আমিনুল ইসলাম ফকিরের ছেলে। তিনি আলফাডাঙ্গার বানা ইউনিয়নের শিরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত