হিলি সীমান্তে নেশাজাতীয় এ্যম্পোল ও ফেনসিডিল উদ্ধার বিজিবির

আপডেট : ১৫ জুন ২০২৫, ০৩:৩৮ পিএম

দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় বিপুল পরিমান নেশাজাতীয় এম্পোল ও ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এর সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।

রবিবার (১৫ জুন) ভোররাত সাড়ে ৪টার দিকে হিলি সীমান্তের ২৮৫নং মেইন পিলার এর ৭নং সাব পিলার সংলগ্ন রেলস্টশনের
পার্শ্বের এলাকা থেকে মাদকগুলি উদ্ধার করে বিজিবি।

বিজিবির হিলি সিপি বিওপি ক্যাম্প কমান্ডার সুবেদার অসীম কুমার মারাক বলেন, ভারত থেকে মাদকের একটি চালান নিয়ে চোরাকারবারী দল দেশে প্রবেশ করবে এমন গোপন সংবাদ পায়। অধিনায়কের নির্দেশে আমিসহ বিজিবির একটি টহল দল রেলস্টশনের পার্শ্বে সীমান্তের ওই এলাকায় অবস্থান নেয়। ভোররাত সাড়ে ৪টার দিকে ভারত থেকে এক চোরাকারবারী মাথায় একটি বস্তা নিয়ে দেশে প্রবেশ করার চেষ্টা করে। কাছাকাছি চলে আসলে আমাদের উপস্থিতি টের পেয়ে বস্তা ফেলে পুনরায় ভারতে পালিয়ে যায় ওই চোরাকারবারী।

এসময় সেখান থেকে পরিত্যাক্ত অবস্থায় বস্তাটি উদ্ধার করে তার ভেতর হতে ৮৬ বোতল ফেনসিডিল ও নেশাজাতীয় কুপিজেসিক এম্পোল ৬হাজার ৩৬০ পিস উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকের সিজার মুল্য ৯লাখ ৮৮হাজার ৪শ টাকা। মাদক ও নারী শিশু পাচারের বিরুদ্ধে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। সেই সাথে ভারত থেকে পুশ ইন রোধে বিজিবি সবর্দা সতর্ক রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত