ছিনিয়ে নিয়ে পরে থানায় ফিরিয়ে দিল নেতাকর্মীরা

আপডেট : ১৬ জুন ২০২৫, ০৭:৫১ এএম

মাগুরার মহম্মদপুরে মোহাম্মদ আকাশ (২০) নামে এক ছাত্রদল নেতাকে পুলিশের হেফাজত থেকে দলীয়কর্মীরা ছিনিয়ে নিয়ে পরে আবার থানায় ফিরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল রবিবার দুপুরে উপজেলা সদরের শ্যামনগর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শনিবার মহম্মদপুর উপজেলার সিন্দাইল গ্রামে মহম্মদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ মিল্টন হোসেনের ভাই ইউসুফ হোসেনের নেতৃত্বে ৩০-৩৫ জন যুবক মোটরসাইকেলে করে এক ব্যক্তির বাড়িতে জোরপূর্বক ঢোকার চেষ্টা করেন। এ সময় এটি প্রতিহত করতে গেলে যুবকরা পুলিশের ওপর চড়াও হয়। এতে মহম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) সোহাগ হোসেন আহত হন।

পুলিশের ওপর এ হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে রবিবার দুপুরে আকাশকে গ্রেপ্তার করে মহম্মদপুর থানায় নিয়ে যাচ্ছিল পুলিশের একটি দল। এ সময় স্থানীয় আমিনুর রহমান ডিগ্রি কলেজের ছাত্রদল নেতাকর্মীরা পুলিশের কাছ থেকে আকাশকে ছিনিয়ে নেয়। পরে ছাত্রদল নেতৃবৃন্দ মহম্মদপুর থানায় আকাশকে ফিরিয়ে ফিরিয়ে দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত